বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
আজ ১লা জুন শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধীজিবী আঃ কাদের মিয়ার ৪৯তম মৃত্যু বার্ষিকী। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম পি,পি,এম এর পিতা এবং সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার জামিরতা গ্রামের বাসিন্দা। শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া ১৯৭১ সালে পঞ্চগড় মহকুমার দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। ঐ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন এবং ঐ থানার সকল অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের সরবরাহ করেন। ১৯৭১ সালের ১লা জুন তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়ে পাকবাহিনীর গুলিতে আহত হন এবং তিনি যুদ্ধক্ষেত্র থেকে বাড়িতে আসার সময় হানাদাররা তাকে ধরে নিয়ে দেবীগঞ্জ ডাঙ্গারপাড়া এলাকার একটি ব্রীজের পাশে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তাঁর সন্মানে ১৯৯৯ সালে আওয়ামীলীগ সরকার শহীদ বুদ্ধীজিবী হিসেবে স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। এ ছাড়াও নিজ এলাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ইসলামপুর ডায়া-জামিরতা পাকা সড়কটি তার নামে নামকরণ এবং পঞ্চগড়ের তৎকালীন পুলিশ সুপার এবং বর্তমান হাইওয়ে ডি,আই,জি মোঃ হারুনুর রশিদ দেবীগঞ্জ থানায় সার্ভিস ডেলিভারী সেন্টার ও পুলিশ লাইনের একটি রাস্তার নামকরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে নিজ এলাকায় ও দেবীগঞ্জের বিভিন্ন মসজিদে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...