রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রাজিব আহম্মেদঃ গতকাল শাহজাদপুর সংবাদ ডট কমে "লম্পট শিক্ষকের লালসায় ৯ম শ্রেণীর ছাত্রী ৯ মাসের অন্তসত্বা" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় । তারপরই নরেচরে বসে স্থানীয় প্রশাসন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার অলিউজ্জামন বেলকুচি থানার অফিসার ইনচার্জ জনাব সাজ্জাদ হোসাইন কে আসামি গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং আজ বৃহস্পতিবার মামলার বাদীকে তার অফিসে দেখা করতে বলেন। আজ মামলার বাদী নির্যাতনের শিকার কিশোরীর ভাই মোতালেব ইউ এন ও এর সাথে দেখা করে একটি লিখিত আবেদন করেন। ইউ এন ও মামলার বাদীকে তরিৎ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন । ইউ এন ও অলিউজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি শাহজাদপুর সংবাদ ডট কম কে জানান, আসামিকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । উল্লেখ মামলার পর থেকে লম্পট শিক্ষক আব্বাস আলী পলাতক রয়েছে । এদিকে অনেকেই পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ দুই মাস অতিবাহিত হতে চললো আজ পর্যন্ত নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি রিপোর্ট এখনো পুলিশ গ্রহণ করেনি। এদিকে আজ দেশের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এই সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...