মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
01 শাহজাদপুর সংবাদ ডটকম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা প্রায় দু’ঘণ্টা দুবাইয়ে যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং অধিবেশনের ফাঁকে তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বা যোগ দেবেন।’ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের এবারের মূল থিম হচ্ছে ‘২০১৫ সাল উত্তর উন্নয়ন এজেন্ডা কার্যকরণ ও বাস্তবায়ন’। এদিকে আগামী বছর এমডিজির নির্ধারিত সময়সীমা শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এটিকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) পরবর্তী প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। তিনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এবং এক্ষেত্রে অর্জনের কথাও তুলে ধরবেন। তিনি বলেন, সপ্তাহব্যাপী এ সফরকালে প্রধানমন্ত্রী ভারত, নেপাল, চিলি ও বেলারুশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। মাহমুদ আলী বলেন, এছাড়াও প্রধানমন্ত্রীর বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভের ৪০তম বছর পালন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং অন্যান্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করা যাচ্ছে। তিনি বলেন, তিনি ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আরো থাকছেন সংসদ সদস্য, সিনিয়র সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

যোগ্য পিতার যোগ্য সন্তান শেখ কাজল মানুষের কল্যাণে কাজ করতে চান

রাজনীতি

যোগ্য পিতার যোগ্য সন্তান শেখ কাজল মানুষের কল্যাণে কাজ করতে চান

আপনাদের ভালোবাস সহযোগীতায় আপনাদের সাথেপাশে থেকে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিক...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...