বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা শুক্রবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় বেড়া উপজেলার ঢালারচর রেল স্টেশন পরিদর্শন করেন এবং ওই ইউনিয়নের এক’শ দুঃস্থ অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রধানমস্ত্রী’র উপহার বিতরণ করেন। এ সময় ঢালারচর রেল স্টেশনে উত্তরবঙ্গের রেল মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে সচিব সেলিম রেজা মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি রেল লাইনের যন্ত্রাংশ নিজেদের সম্পদ মনে করে নিজেদের দায়িত্বে দেখে রাখার কথা বলেন। পরে তিনি উপজেলার পুরান ভারেঙ্গা ইউপিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত টিআর প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উপকারভোগীদের কয়েকটি ঘর ও নগরবাড়িতে স্থাপিত মেরিন একাডেমিসহ বেড়া উপজেলায় বাস্তবায়ীত সরকারের কয়েকটি উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন। এ সময় রেল সচিবের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফরহাদ হোসেন, আমিনপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ, ঢালারচর ইউপি প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম (আমিন) প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...