সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৪নং ঘুড়কা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ শাহিন এর বিরুদ্ধে উন্নয়ন মূলক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ ১১ই মার্চ স্বাক্ষরিত ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের একটি ফ্যাক্স বার্তা পাঠিয়েছে। ফ্যাক্স বার্তায় আরো উল্লেখ রয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্ এর সাথে এ বিষয়ে কথা বলা হলে তিনি বলেন, ঘুড়কা ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ কপি পেয়েছি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ শাহিনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা উন্নয়ন মূলক প্রকল্পের টাকা আত্মসাৎ ও জনস্বার্থ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ইউপি সদস্য জনসাধারণের পক্ষ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
