বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
president শাহজাদপুর সংবাদ ডটকমঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় রোববার রাত পৌনে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট হিথ্রো বিমানবন্দরে অবহরণ করে। আজ সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে বলেন, “বিমানে যাত্রার সময় রাষ্ট্রপতি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় রাষ্ট্রপতিকে কাছে পেয়ে বিমানের যাত্রীরা অবাক হন।” হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। ৭০ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

শাহজাদপুর

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলেছে...