প্রধান শিক্ষক বিষয়টি তাঁর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলামকে জানান। তিনি বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানান। সেই মোতাবেক ওই ইউনিয়নের চেয়ারম্যানকে বাল্যবিবাহটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। চেয়ারম্যান সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। প্রধান শিক্ষক মেয়েটির বাড়িতে গিয়ে তার মা ও অন্যদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানিয়ে বলেন, মেয়েটির বিয়ে বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক নাজমা খাতুন দুঃখ প্রকাশ করে বলেন, করোনাভাইরাসের এই মহাদুর্যোগের সময়েও বাল্যবিবাহের নামে পঞ্চম শ্রেণির একটি মেয়েকে বিপদে ফেলার পাঁয়তারা চলছে। মেয়েটি ফোন করে বলে এখন তার বিয়ে করার বয়স হয়নি আর ইচ্ছাও নেই। তাই তিনি যেন যেকোনোভাবেই এ বিয়ের হাত থেকে তাকে রক্ষা করেন।
সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ বেলা দুইটার দিকে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চম শ্রেণির ছাত্রীটির বাল্যবিবাহ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নজরে রয়েছে বলে তিনি জানান।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
তথ্য-প্রযুক্তি
মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক
সফটওয়্যার কোম্পানি এডোবির সহপতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান।...
সম্পাদকীয়
করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ্ছে?
চেনাজানা মানুষগুলো একের পর এক বিদেয় নিয়ে পরপাগে চলে যাচ্ছেন। আমরা মুখবন্ধ পাঠ করে চলেছি। করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ...
