বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন তিনজন। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ৩ করোনা রোগী। দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগে এ পর্যন্ত ১২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২১ জন। বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মারা গেছেন ১৪ জন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় দুইজন, নাটোরে একজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জ দুইজন ও পাবনায় দুইজন।। ডা. গোপেন্দ্র নাথ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৫২ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। আর পাবনায় ১৯ জন। এছাড়াও সিরাজগঞ্জে ছয়জন, রাজশাহীতে তিনজন ও নাটোরে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মারা যাওয়াদের মধ্যে পাবনার দুইজন ও বগুড়ার একজন। তিনি বলেন, বিভাগের আট জেলার মধ্যে এ পর্যন্ত বগুড়ায় ৫৬৯ জন, জয়পুরহাটে ২০৫ জন, নওগাঁয় ১৪৬ জন, রাজশাহীতে ৭৫ জন, নাটোরে ৬৪ জন, সিরাজগঞ্জে ১০০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন এবং পাবনায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ডা. গোপেন্দ্র নাথ জানান, এ পর্যন্ত করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছে রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, নওগাঁয় ৯১ জন, নাটোরে ১১ জন, জয়পুরহাটে ৮০ জন, বগুড়ায় ৫০ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ৮ জন। তিনি বলেন, রাজশাহী বিভাগে তিনটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে। ডা. গোপেন্দ্র নাথ বলেন, এ বিভাগে করোনা পরিস্থিতি অবনতির দিকে আছে। মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। করোনা মোকাবিলায় মানুষকে সচেতন হতে হবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পড়তে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, বিভাগের আট জেলার মধ্যে এ পর্যন্ত বগুড়ায় ৫৬৯ জন, জয়পুরহাটে ২০৫ জন, নওগাঁয় ১৪৬ জন, রাজশাহীতে ৭৫ জন, নাটোরে ৬৪ জন, সিরাজগঞ্জে ১০০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন এবং পাবনায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ডা. গোপেন্দ্র নাথ জানান, এ পর্যন্ত করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছে রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, নওগাঁয় ৯১ জন, নাটোরে ১১ জন, জয়পুরহাটে ৮০ জন, বগুড়ায় ৫০ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ৮ জন। তিনি বলেন, রাজশাহী বিভাগে তিনটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

তথ্য-প্রযুক্তি

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

সফটওয়্যার কোম্পানি এডোবির সহপতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান।...