রাজশাহী সংবাদদাতা : মোটর শ্রমিকদের সার্বিক সুচিকিৎসার জন্য রাজশাহীতে নিজস্ব অর্থায়নে একটি চিকিৎসা কেন্দ্র (মিনি হাসপাতাল) গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রোববার দুপুরে জেলা ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ উদ্যোগের কথা জানান। এতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মুকুল আলী, দপ্তর সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন, প্রচার সম্পাদক আনোয়ার পার্ভেজ, সড়ক সম্পাদক -১ আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন, আলী মুদ্দীন ও আদিল প্রমুখ।
মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ উদ্যোগের কথা জানান,ইতিমধ্যেই নগরীর নওদাপাড়া আন্ত:জেলা বাস টার্মিনালের দোতলায় ৭ কক্ষ বিশিষ্ট তার অবকাঠামোর কাজ প্রায় শেষ হয়েছে। কিন্ত রুগীদের চিকিৎসা কাজে ব্যবহৃত কোন ইন্সট্রুমেন্ট না থাকায় উক্ত চিকিৎসালয় কেন্দ্রটি চালু করা যাচ্ছে না। চিকিৎসালয় কেন্দ্রটি পুর্ণাঙ্গভাবে চালু করতে অর্থ সংগ্রহের প্রথম পদক্ষেপ হিসাবে আগামী ১৬ আগস্ট থেকে মাস ব্যাপী নওদাপাড়া বাস টার্মিনালে আয়োজন করতে যাচ্ছে আনন্দ মেলার। মেলা থেকে যা অর্থ উপার্জিত হবে তা চিকিৎসালয়ের উন্নয়ন কাজে ব্যয় করা হবে বলে ইউনিয়নের নেতৃবৃন্দ জানান। এতে সকলের সহযোগিতার আহবান জানান রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

