শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
28.05.15.....Rotonkandiশাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা সদর থেকে রতনকান্দি গ্রামের দুরত্ব মাত্র ২ কিলোমিটার। এ গ্রামে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যাতায়াতের জন্য রয়েছে ৩ কিলোমিটার দৈর্ঘের মাত্র ১টি কাঁচা সড়ক। এ সড়কের বাদলবাড়ী মাঠ সংলগ্ন করতোয়া নদী তীরের বাঁশতলা এলাকার প্রায় ২০০ ফুট জায়গা নদী ভাঙ্গনে বিলিন হওয়ায় এখান দিয়ে যানবাহন চলাচলতো দুরের কথা পথচারিদের চলাচলেও চরম দূভোগ পোহাতে হয়। এছাড়া মধ্য পাড়া বাজারের উত্তর পার্শ্বের সড়কটির দুপামের মাটি বন্যার পানিতে ধসে যাওয়ায় এখানেও যাতায়াতের চরম সমস্যা। এ ছাড়া এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সড়কটি নির্মাণে গত বছর ১ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলন ব্যায় নির্ধারন করে আহ্বান করা হয়। সিরাজগঞ্জের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পেলেও লোকসানের ভয়ে মাটি না পাওয়ার অজুহাতে কার্যাদেশ হাতে পেয়েও কাজ করেনি। ফলে কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ায় সিরাজগঞ্জ এলজিইডি বিভাগ ঠিকাদারের এ কার্যাদেশ বাতিল করে দেয়। ফলে দীর্ঘ দিনেও সড়কটি আর নির্মাণ করা হয়নি। এ সড়কটি নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর ব্যবসা বাণিজ্যে চরম ধস নেমে এসেছে। এছাড়া এ সড়কটি খারাপ হওয়ার কারনে এ গ্রামের প্রায় ৫ শতাধিক বিবাহ যোগ্য যুবতী মেয়েদের বিবাহের জন্য উপযুক্ত পাত্র পাওয়া দূরহ হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, রাস্তা খারাপের কারনে এ গ্রামের ছেলেদের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। কেউ বিয়েতে রাজি হলেও ৪ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা যৌতুক দিতে হয়। যে সব পরিবারের এই মোটা অংকের যৌতুক দেওয়ার সমর্থক নেই সেসব পরিবারের মেয়েরা সুশিক্ষিত ও সুন্দরী হলেও তাদের অনেকেরই বিবাহ হচ্ছেনা। বিবাহের জন্যে বর পক্ষকে নগরডালা বাজারে গাড়ী থেকে নেমে ৩ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিতে হয়। এ সড়ক এতই খারাপ যে, ভ্যান রিক্সা পর্যন্ত এ সড়ক দিয়ে চলাচল করতে পারেনা। বাই সাইকেল বা মটরসাইকেল নিয়ে চলতে গেলে একাধিক স্থানে দূর্ঘটনার কবলে পড়তে হয়। এ ব্যাপারে তাঁত ব্যাবসায়ী আব্দুস সামাদ,শাহজাহান আলী,রইচ উদ্দিন জানান, সুতা ও তাঁতের শাড়ী লুঙ্গি মাথায় করে হাট থেকে আনা নেওয়া করতে হয়। এ জন্য তাদের প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা কুলি ও ভ্যান খরচ দিতে হয়। তারা জানায় তাদের পরিবারের একাধিক মেয়েদের রাস্তা খারাপের কারনে ভাল বিবাহ হচ্ছে না। ভাল পাত্র না পাওয়ায় ডিগ্রি পাশ,এইচএসসি পাশ মেয়েদের কে এসএসসি বা এইচএসসি পাশ বেকার ছেলের সাথে মোটা অংকের যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ ইউনিয়নে ১,২ ও ৩ নং ওয়ার্ড মিলে রতনকান্দি গ্রাম অবস্থিত। এ গ্রামে মোট লোক সংখ্যা প্রায় ১৮ হাজার । ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার । বিবাহ যোগ্য যুবক যুবতীর সংখ্যা প্রায় ৭ হাজার । এদের মধ্যে প্রায় ৫ শতাধিক মেয়েকে বিবাহ দেওয়া জরুরী হয়ে পড়লেও রাস্তা খারাপের জন্য পাত্র পক্ষের অনিহার কারনে তাদের বিবাহ হচ্ছে না। ফলে কন্যা দায় গ্রস্থ এলাকাবাসী চরম বিপাকে পড়েছে। এঘটনার সত্যতা স্বীকার করে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, উপর মহলে একাধিকবার আবেদন করেও কোন কাজ হয়নি। এলাকাবাসী মিছিল মিটিং সভা সমাবেশ করেও সড়কটি পাকা করনের দাবী আদায় করতে পারেননি। এ ব্যাপারে শাহাজাদপুর উপজেলা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বাচ্চু বলেন, ৩টি প্যাকেজে অল্প কিছুদিনের মধ্যে এ সড়কটি পূণরায় রিটেন্ডার আহ্বান করে এ বছরের মধ্যেই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”