সোমবার, ২৩ মার্চ ২০২৬
আবার সিদ্ধান্ত পাল্টেছেন মোহাম্মদ আশরাফুল। প্রথমে কথা ছিল তার টেস্ট অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে করা শতরানের ব্যাট আর ২০০৫ সালের ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে ম্যাচ জেতানো সেঞ্চুরির ব্যাট-দুটি একসঙ্গে নিলামে তুলবেন। কিন্তু মাঝ পথে গিয়ে সিদ্ধান্ত বদলে ফেলেন। অভিষেক টেস্ট সেঞ্চুুরির ব্যাট বাদ দিয়ে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই বীরোচিত সেঞ্চুুরির ব্যাট নিলামে তোলার ইচ্ছে প্রকাশ করেন আশরাফুল। তারপর থেকে আজ-কাল-পরশু করে কেটে যাচ্ছে সময়। মাঝে শোনা গেল, ‘অকশন ফর অ্যাকশনে’র সাথে যোগাযোগ কমে গেছে। দুই পক্ষের মধ্যে ভিত্তি মূল্য নিয়ে বনিবনা হচ্ছে না। আশরাফুল চাচ্ছেন ভিত্তি মূল্য বাড়াতে আর ‘অকশন ফর অ্যাকশন’ চাচ্ছে কম রাখতে। দুই মত না মেলায় এখনো নিলাম হয়নি আশরাফুলের অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জেতানো শতকের ব্যাটটি। শেষ খবর হলো, আপাতত আর নিলামই হচ্ছে না। কেন হচ্ছে না? এক পক্ষের দাবি, আশরাফুল এখন আর ব্যাট তুলতে ইচ্ছুক নন নিজেই। তাই সরে এসেছেন। তবে ভিন্নমতও আছে। আশরাফুল বলেন, ‘আমি যে ভিত্তিমূল্য চাচ্ছি, তা পাচ্ছি না। আমার ইচ্ছে, ভিত্তিমূল্য হবে ১৫ লাখ টাকা। এমন এক ঐতিহাসিক নিদর্শনের ভিত্তি মূল্য ১৫ লাখের কম হয় কি করে?’ তবে কি ব্যাটের নিলাম করার সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন? মানে তাহলে কি আর ব্যাটের নিলাম হবে না? আশরাফুলের ঘুরে ফিরে সেই একটাই কথা, ‘যেহেতু ভিত্তি মূল্য কম বলা হচ্ছে, তাই আপাতত আর আমি ব্যাট নিলামে তুলতে চাই না । তবে যেহেতু করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য করার জন্যই এই নিলাম, তাই ভিত্তি মূল্য বেশি হলে অবশ্যই ব্যাট নিলামে তুলবো।’ অন্যদিকে যাদের মাধ্যমে ব্যাটের নিলাম করার কথা, সেই ‘অকশন ফর অ্যাকশনে’র অন্যতম কর্তা আরিফ আর হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, ‘আসলে ভিত্তি মূল্য বেশি হবার কারণেই আমরা আশরাফুলের ব্যাটের নিলামের দিন তারিখ ঠিক করিনি। না হয় কয়েক দফা পিছিয়ে গত ১১ মে আশরাফুলের ব্যাটের নিলাম তোলার কথা ছিল। কিন্তু যেহেতু তিনি ভিত্তি মূল্য বেশি রাখতে চান, তাই আর আমাদের পক্ষে নিলাম আয়োজন সম্ভব হয়নি।’ বলার অপেক্ষা রাখে না, সাকিব আল হাসানের বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখে। তার আয়োজক ছিলেন এই ‘অকশন ফর অ্যাকশন।’ তারা হয়তো মনে করছে, ১৫ লাখ টাকা ভিত্তি মূল্যে আশরাফুলের ব্যাটের নিলাম আয়োজন করে বাড়তি দর পাবার সম্ভাবনা খুব কম। এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ‘অকশন ফর অ্যাকশন’ কর্তাদের কথার ভাবটা এমন, কাজেই আশরাফুলের ব্যাটের দাম বিশ্বসেরা অলরাউন্ডার ও সময়ের অন্যতম সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ব্যাটের চেয়ে বেশি হবে- তা ভেবে কিংবা ধরে নিলামে যাওয়া ঠিক হবে না। তাই তারা পিছিয়ে এসেছেন। একটা বিষয় পরিষ্কার, আশরাফুলকে ব্যাটের নিলামের ভিত্তি মূল্য কমিয়ে ১৫ লাখ থেকে ৬-৮ লাখের মধ্যে নামতে হবে। অন্যথায় অন্য কেউ আগ্রহী হলেও ‘অকশন ফর অ্যাকশন’ হয়তো ঐ নিলাম কার্যক্রম পরিচালনা করবে না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...