শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভয়াবহ নদী ভাঙনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তৃর্ণ জনপদ। গত এক সপ্তাহে যমুনার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে বসতবাড়ি ও ফসলি জমি। বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীতীরের বাসিন্দাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে সাতশ’ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। আম্পানের পর পানি কমলেও থামেনি ভাঙন। প্রতিদিনই কোথাও না কোথাও নদী গ্রাস করে নিচ্ছে জমি, ছোট হচ্ছে স্থলভাগের মানচিত্র। বর্ষা মৌসুমের আগেই ভয়ংকর রূপ নিচ্ছে যমুনা নদী। গত কয়েকদিনে, তীব্র ভাঙনে বিলীন হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাক্ষ্মণগ্রাম, আরকান্দি, বাওইখোলা ও আশপাশের গ্রামের কয়েকশ’ ঘর। আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। করোনার থাবায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলো এবার মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে চরম বিপাকে। যমুনার কড়াল গ্রাসে কমছে না দুর্দশা। একজন বলেন, নদীতে আমার সব গেছে। এখন আমার কিছুই নেই। আরেকজন বলেন, সব সময় আতঙ্কে থাকি কখন যেনো নদী সব কেড়ে নেয়। বসতবাড়ি ছাড়াও বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালাসহ বিস্তৃর্ণ জনপদ। ভেঙে গেছে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনাও। এতে আসন্ন বর্ষা মৌসুম নিয়ে চরম আতঙ্কে নদীতীরের মানুষ। একজন বলেন, নদীর তীরটা যেনো ভালো করে বেঁধে দেয়। এ অবস্থায় স্থায়ী বাঁধসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। তিনি বলেন, সাড়ে ৬ কিলোমিটার জায়গায় একটা স্থায়ী কাজ করার জন্য ৭শ’ কোটি টাকার একটা প্রকল্প পরিকল্পনা কমিশনে আছে। সেটি অনুমোদন হলে স্থায়ী কাজ হবে। মঙ্গলবার পর্যন্ত শাহজাদপুর উপজেলার দেড় কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে যমুনা নদীতে। হুমকিতে আরও অন্তত দশটি গ্রামের বিস্তৃর্ণ জনপদ। সূত্রঃ সময় নিউজ টিভি

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...