বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির  : শাহজাদপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে জেলেদের জালে প্রচুর পরিমানে ধরা পড়ছে ডিমওয়ালা মা মাছ। ফলে মাছের বংশবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। প্রজনন মৌসুমে যমুনায় জেলেদের ডিমওয়ালা মা মাছ নিধন বন্ধ করা না গেলে যমুনায় দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছের আকাল দেখা দেবে। এদিকে ডিমওয়ালা মা মাছের সাথে পাউনে (মাটির গর্তে) ডিম ছাড়া মা মাছও জেলেদের জালে ধরা পড়ায় খাদ্যাভাবে পোনামাছের জীবনও বিপন্ন হয়ে পড়েছে। প্রজনন মৌসুমে যমুনায় ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনে বিধিনিষেধ উপেক্ষা করে নিষিদ্ধ জাল দিয়ে স্থানীয় জেলেরা নির্বিচারে এসব মা নিধনের মহোৎসবে মেতে উঠেছে। বিজ্ঞ মহলের মতে,‘দেশের বৃহৎ যমুনা নদীতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘেœ করার পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট বিভাগের যমুনায় অভিযান চালিয়ে জেলেদের মা মাছ ও ডিম ছাড়া মা মাছ এবং পোনা নিধন বন্ধ করতে কার্যকর ব্যবস্থ্য অবিলম্বে গ্রহন অতীব জরুরী হয়ে পড়েছে।’ যমুনা তীরবর্তী এলাকাবাসী ও জেলেরা জানায়, গত ক’দিন হলো যমুনা নদীর পানি বৃৃদ্ধির সাথে সাথে শাহজাদপুরের যমুনা নদী তীরবর্তী কৈজুরী, জামিরতা, কাশিপুর, বেনুটিয়া, সোনাতুনীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডিমওয়ালা মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় প্রজাতির বড় বড় আকৃতির মা মাছ। এসব এলাকায় প্রতি দিনই ডিমওয়ালা রুই, আইড়, পাঙ্গাস, চিতল কাতলাসহ বড় বড় দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা মাছ ধরা পড়ছে যা বিভিন্ন হাটবাজারে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। জেলেরা আরও জানায়, আইড় মাছ পাউনে (মাটির গর্তে) পোনা ছাড়ার পর ওইসব পোনা মা আইড় মাছের শরীরের লালা খেয়ে বেচে থাকে। ফলে আইড় মাছের শরীর কালচে আকার ধারণ করে। পরে ওইসব পোনা মাছ অন্য খাবার খাওয়া শুরু করলে মা আইড় মাছের শরীর লালচে আকার ধারণ করে। বর্তমানে যমুনায় বড় আকারের পাঙ্গাস, আইড়, চিতল, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মা মাছ ডিম ছাড়ছে। এদিকে জেলেরা নির্বিচারে ডিমওয়ালা মা মাছ ও পোনা শিকার করায় মাছের বংশবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। এ ব্যাপারে সংশ্লিষ্টদের তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। ফলে মাছের বংশবৃদ্ধি নিয়ে এলাকাবাসীর উদ্বেগ উৎকন্ঠা কিছুতেই কমছে না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...