মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
টানা বর্ষণে যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে সিরাজগঞ্জে যমুনার স্পার বাঁধের প্রায় ২৫ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধে এ ধস দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিরাজগঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন
যমুনা নদীর আগ্রাসী থাবায় জেলার চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলে ভাঙনের তাণ্ডবলীলা শুরু হয়েছে। বিলীন হচ্ছে বসতভিটা, তাঁত কারখানা, কবরস্থান, মসজিদ-মাদ্রাসা ও পাকা সড়ক। এতে হুমকির মুখে পড়েছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ খাষপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম। সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, ২০০০-০১ অর্থবছরে ভাঙন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে শিমলা এলাকায় এ স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানির তীব্র স্রোতে স্পার বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) প্রায় ২৫ মিটার ধসে নদীতে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে চৌহালীর জনতা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ থেকে খাষপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানই-ভুতের মোড় এলাকা পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। গত তিন সপ্তাহের ব্যবধানে দক্ষিণ খাষপুকুরিয়া, মধ্য খাষপুকুরিয়া ও মিটুয়ানী এবং রেহাইপুখুরিয়া নতুন পাড়া ও চরবিনানই এলাকার শতাধিক বসত ভিটা, ঘরবাড়ি, সাতটি তাঁত কারখানা, তিনটি মসজিদ ও মাদ্রাসাসহ সড়ক ও জনপথ বিভাগের প্রায় দেড় কিলোমিটার পাকা সড়ক নদীতে বিলীন হয়েছে। এ বিষয়ে চৌহালীর খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মজিদ সরকার জানান, পানি বৃদ্ধির পর থেকে দক্ষিণাঞ্চলের প্রায় চার কিলোমিটার এলাকায় নদী ভাঙনে ঘরবাড়ি হারানো পরিবারদের তালিকা করে উপজেলা প্রশাসনকে দেওয়া হচ্ছে। তবে দ্রুত স্থায়ী তীর সংরক্ষণ কাজ না করলে অস্তিত্ব বিলীন হবে চৌহালীর দক্ষিণাঞ্চলের। এ চিন্তা ও হতাশায় নির্ঘুম রাত কাটাচ্ছে এ অঞ্চলের মানুষ। চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাউবোসহ ঊর্ধ্বতন মহলকে বিস্তারিত অবগত করা হয়েছে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ভাঙনরোধে জরুরি কাজের জন্য ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। স্থায়ী তীর সংরক্ষণ কাজ করা হলে আশা করি এলাকা ভাঙন মুক্ত হবে। সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল জানান, ভাঙন ঠেকাতে দু-তিন দিনের মধ্যে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হবে। এ ছাড়া স্থায়ী তীর সংরক্ষণ কাজের জন্য পাউবোর প্রকল্পটি দ্রুত অনুমোদন ও কাজ শুরুর জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...