শাহজাদপুর সংবাদদাতা : স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেছেন,‘মুসলমান হিসেবে আরবী শিক্ষা অর্জন করা খুবই জরুরী। তথ্য প্রযুক্তির এ পৃথিবীতে আরবী ও আধুনিক শিক্ষা অর্জন করে প্রতিযোগীতার মানদন্ডে টিকে থাকতে হবে।’ আজ শনিবার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী বাসষ্ট্যান্ড সংলগ্ন তারিফুল কুরআন ডিজিটাল ক্যাডেট মাদরাসার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাসিবুর রহমান স্বপন আরও বলেন,‘শিশুদের যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদান অত্যাবশ্যক। ইসলামী শিক্ষাদানের পাশাপাশি বর্তমান বিশ্বের নেতৃত্বের জন্য শিশুদের শারীরীক ও মানষিকভাবে বলিষ্ঠ করে তোলা একান্ত প্রয়োজন।’ মনিরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, রাখেন গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম আক্তার, আ’লীগ নেতা নেতা রফিকুল ইসলাম বাবলা, অধ্যক্ষ ফকরুল ইসলাম সিদ্দিকী, তারিফুল কুরআন ডিজিটাল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ ও পরিচালক হাফেজ কাজী মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম, ইকবাল বাহার নয়ন, মোহাম্মদ আলী মুক্তা, আশিকুল হক দিনার প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
রাজনীতি
নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...
