সোমবার, ২০ এপ্রিল ২০২৬
কভিড-১৯ ও সাধারণ ফ্লুয়ের মধ্যে পার্থক্য করা অত্যন্ত মুশকিল ৷ সাধারণ ফ্লুয়ের মতো করোনাভাইরাসের লক্ষণও জ্বর, সর্দি-কাশি, নিঃশ্বাস নিতে সমস্যা৷ এছাড়াও কভিড- ১৯ এর যে লক্ষণ রয়েছে সেগুলো হল- কোনো জিনিসের গন্ধ না পাওয়া, মুখে কোনো স্বাদ না থাকা ইত্যাদি৷ তবে প্রতিনিয়ত এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন উপসর্গ। এবার সেই তালিকায় যোগ হল আরো একটি। নতুন যে লক্ষণ সম্পর্কে জানা গেছে, সেটা হচ্ছে মুখে র‍্যাশ বেরনো৷ তবে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এই বিষয়ে কিছু জানায়নি৷ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিচার্সও (আইসিএমআর) নতুন এই লক্ষণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানায়নি এবং এটিকে করোনা লক্ষণের মধ্যে অন্তর্ভূক্তও করা হয়নি৷ মুখে র‍্যাশ হওয়া করোনা ভাইরাসের নতুন লক্ষণের মধ্যে সামিল করা হয়েছে ৷ স্পেনের এক চিকিৎসক এই বিষয়ে জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, গত কয়েকদিন তার কাছে এরকম একাধিক করোনা রোগী এসেছেন যাদের মুখের ভিতরে র‍্যাশের সমস্যা রয়েছে ৷ এই সমস্যাকে চিকিৎসার পরিভাষায় ‘ইনানথেম’ বলা হয়ে থাকে৷ জামা ডার্মাটোলজিতে ১৫ জুলাই প্রকাশিত একটি রিসার্চে বলা হয়েছে, গত কিছু দিন ধরে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২১ জন রোগীর স্কিন র‍্যাশ ও ৬ জনের মাউথ র‍্যাশের সমস্যা ছিল৷ সূত্র : নিউজ ১৮

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...