শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্র্রেস বিজ্ঞপ্তি : বিগত ২০১৭ সালের গোঁজামিল ও বাণিজ্যনির্ভর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের ফলাফল নানা তালবাহানায় জায়েজ করার চক্রান্তের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযোদ্ধার হুমকির মুখে পিছু হটে অবশেষে জামুকা স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করায় স্বস্তি প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’র আহ্বায়ক ও লেখক গবেষক আবীর আহাদ। সোমবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিততে তিনি বলেন, এটি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের চেতনা ও দৃঢ়তার আংশিক বিজয়। অদ্য এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, আমি জানতে পেরেছিলাম, অত্যাসন্ন স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তাঁর সাঙ্গাতদের ২০১৭ সালের সুপারিশকৃত হাজার হাজার অ-মুক্তিযোদ্ধা, এমনকি রাজাকারদের বিশাল অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়ার বাণিজ্যিক মিশনটি জায়েজ করার পাঁয়তারা করছেন। এ চক্রান্তের বিরুদ্ধে দু’দিন পূর্বে বিভিন্ন প্রচারমাধ্যমে এই বলে হুমকি দিয়েছিলাম যে, যদি ২০১৭ সালের বাণিজ্যনির্ভর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে সুপারিশকৃত হাজার হাজার অ-মুক্তিযোদ্ধা ও রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়ে বীর মুক্তিযোদ্ধাদের শৌর্য বীর্য ত্যাগ বীরত্ব ও মর্যাদাকে ওদের কপালে তুলে দেয়া হয় তাহলে তার বিরুদ্ধে দেশব্যাপী ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। আমি এক্ষণে স্বস্তি পাচ্ছি যে, আমাদের চাপের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাদের কুপরিকল্পনা স্থগিত করতে বাধ্য হলো। আবীর আহাদ বলেন, ২০১৭ সালের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই স্থগিত করাতে আমরা পরিপূর্ণ সন্তুষ্ট নই । বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলসহ লাল মুক্তিবার্তায় ইতোপূর্বের মুক্তিযোদ্ধা তালিকায় যে ৫০/৬০ ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাও বাতিল করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু প্রদত্ত সংজ্ঞার আলোকে একটি উচ্চপর্যায়ের যাচাই বাছাই কমিশন গঠন করে বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা প্রণয়নই জাতির মূল দাবি। বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিলে সব সমস্যার সমাধান ঘটবে বলেই আমরা একাত্তরের মুক্তিযোদ্ধার পক্ষে এ দাবিটিও তুলেছি। আশা করি সরকার আমাদের দাবির বাস্তবায়ন ঘটাবেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...