সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সলঙ্গা প্রতিনিধিঃ মুক্তিপণের টাকা দিতে না পারায় খুন হলেন আমির হোসেন (৬৫) নামের এক পাট ব্যবসায়ী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ির মালিপাড়া গ্রামের মৃত বশির উদ্দিন শেখের ছেলে। গতকাল শুক্রবার রাতে সলঙ্গা থানা পুলিশ উপজেলার সাতটিকরি গ্রামের পাশে নাটোর রোডের ঢাল থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় আমির হোসেনের লাশ উদ্ধার করেছে। আমির হোসেনের মেঝো ছেলে সোহেল রানা ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমির হোসেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাট কিনতেন। গত ৩ নভেম্বর মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হবার পর তার আর খোঁজ ছিল না। বৃহস্পতিবার রাতে সোহেল রানার মোবাইল ফোনে অপহরণকারীরা আমির হোসেনের মুক্তি জন্য ১০ লাখ টাকা পণ দাবি করে। এতো টাকা এক সঙ্গে দেয়া সম্ভব নয় বলে জানায় সোহেল রানা। পরে শুক্রবার রাতে পুলিশ আমিরের লাশ উদ্ধার করেন। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা আমির হোসেনকে গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সোহেল রানা বাদি হয়ো সলঙ্গা থানায় একটি খুনের মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...