শাহজাদপুর সংবাদ ডটকম ডেস্ক : মিডিয়াকে ‘মাটিতে পুঁতে’ দিতে চান ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কারণ তিনি তেলেঙ্গানার ‘অপমান’ বরদাস্ত করার পাত্র নন!
সম্পদ ভাগাভাগি নিয়ে ইদানীং অন্ধ্রপ্রদেশের সঙ্গে বিরোধ চলছে তেলেঙ্গানার। অভিযোগ, কয়েকটি তেলুগু টিভি চ্যানেল তেলেঙ্গানার বিরুদ্ধে খবর পরিবেশন করছে। এর জেরে এবিএন অন্ধ্র জ্যোতি এবং টিভি নাইনের সম্প্রচার রাজ্যে বন্ধ করে দিয়েছেন কেবল টিভি অপারেটররা।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চন্দ্রশেখর রাও বলেছেন, "যে যে মিডিয়া তেলেঙ্গানাকে অপমান করবে, তার আত্মসম্মানকে আঘাত দেবে, তাদের ছাড়ব না। মাটির দশ ফুট নিচে পুঁতে ফেলব ওদের।" অর্থাৎ বার্তা পরিষ্কার। তেলেঙ্গানা থুড়ি চন্দ্রশেখর রাওয়ের মন জুগিয়ে সংবাদমাধ্যকে খবর পরিবেশন করতে হবে।
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের তরফে রেণুকা চৌধুরী বলেছেন, "মুখ্যমন্ত্রীর সংযমী হওয়া উচিত। সংযম দেখানো শাসকের কর্তব্য। উনি মিথ্যা অহঙ্কার করছেন। সরকার চালানো নিয়ে ওর বিন্দুমাত্র ধ্যান-ধারণা নেই।"
এদিকে, সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরকারের জেহাদের প্রতিবাদে হায়দারাবাদে বিক্ষোভ দেখিয়েছেন সাংবাদিকরা। পুলিশ ২৫ জনকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়। যদিও এই ধরপাকড় অগ্রাহ্য করে সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।–ওয়েবসাইট।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
সাংবাদিক মামুনের মানিব্যাগ ও টাকা ছিনতাই
বাংলাদেশে এখনও পর্যন্ত ৫২৩ জন ডাক্তার করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশের চিকিত্সক সংগঠন 'ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি... ঢাকা: সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার... শামছুর রহমান শিশির, রাজীব রাসেল, ফারুক হাসান কাহার : শুক্রবার ও গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্...
স্বাস্থ্য
বাংলাদেশে করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
আন্তর্জাতিক
ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি
অর্থ-বাণিজ্য
গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না ঈদের আগে
ফটোগ্যালারী
কবিগুরুর শাহজাদপুরের কাছারিবাড়ীতে বৈশাখী সাজে রবীন্দ্রভক্ত দেশী-বিদেশী দর্শনার্থীর ঢল
