মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মাকে কোপানোর মাত্র সাতদিনের মাথায় ঘরেই আগুনে পুড়ে মারা গেছে মো. সোহাগ নামে এক যুবক। সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাত ২টায় ফেনীর ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়রা মো. সোহাগের ভস্মীভূত লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করে। এরপর থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ শুরু করে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করেছিল। সোমবার মধ্যরাতে সোহাগের বাসায় আগুন লাগে। সে আগুনেই সে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ বলেন, অলিপুর গ্রামের নুর নবীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন মৃত ছালেহ আহমদের স্ত্রী নিলুফা আক্তার বালি ও মো. সোহাগসহ তার দুই ছেলে। নুর নবীর বাড়ির সবাই ঢাকা ও অন্যত্র বসবাস করেন। গত ৬ জানুয়ারি সোহাগ তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  মাকে কুপিয়ে আহত করার সাতদিনের মাথায় সোহাগ নিজেই আগুনে পুড়ে লাশ হয়ে গেল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো রহস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!