শাহজাদপুর থেকেঃ আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা সিএনজি মালিক সমবায় সমিতি ও সিরাজগঞ্জ জেলা অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শত শত নেতাকর্মীরা দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে। জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু চলাচল নিষিদ্ধর প্রতিবাদ ও অবিলম্বে এসব যানবাহন চালুর দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। এক ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পরে। এ সময় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এরপর বিক্ষোভকারীরা বগুড়া-
নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে বিসিক বাসস্ট্যান্ডে এসে উপস্থিত হয়। সেখানে রবীন্দ্র ভাষ্কর্যের পাদদেশে সমাবেশ করে। এ সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর সিএনজি টেম্পু মালিক সমিতির সভাপতি ইলিমগীর মাসুদ জেম, সাধারণ সম্পাদক পান্না লোদী, শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, মাসুদ রানা, জমিন আলী, রওশন মোল্লা, সেলিম খান, রকিব, রুমি প্রমূখ। বক্তারা অবিলম্বে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু চলাচলের অনুমতি দানের জোরদাবি জানান। তাদের এ দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অচীরেই তারা মহাসড়কে লাগাতার অবরোধসহ কঠোর কর্মসূচি দিয়ে পরিবহন সেক্টর অচল করে দেবেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে তাদের এ দাবি বাস্তবায়ন করা না হলে প্রয়োজনে তারা মহাসড়কে আত্মাহুতি দেবেন বলে ঘোষনা দেন। সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত তাদের এ কর্মসূচি পালিত হয়। এ সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। প্রায় ২ হাজার সিএনজি মালিক ও শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেয়।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
