শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের দু’টি মহাসড়কে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও প্রাণহানির ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করার পর হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়। হাইওয়ে পুলিশ সুপার, বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে বুধবার সকালে তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বুধবার নিশ্চিত করেন। এদিকে, প্রত্যাহারকৃত ওসির বিপরীতে স্থলাভিষক্ত হচ্ছেন পঞ্চগড় জেলার তেতুঁলিয়া হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী। প্রসঙ্গত, চলমান করোনায় উৎকোচ নিয়ে সিরাজগঞ্জের মহাসড়কে বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে অনৈতিকভাবে যাত্রী পারাপারে সুযোগ প্রদান এবং অবৈধ থ্রি-হুইলার, কাটা-মাইক্রো, নসিমন ও করিমনসহ পণ্যবাহী ট্রাকে যাত্রী চলাচলের বিপরীতে অবৈধ চাঁদাবাজির অভিযোগ ওঠে ওসি খাইরুল ইসলামের বিরুদ্ধে। এমনকি, স্থানীয় একটি দালাল চক্রের সিন্ডিকেট হাটিকুমরুল মোড়ে প্রতিদিনই পরিবহনে ব্যাপক চাঁদাবাজি করলেও অজ্ঞাত কারণেই এড়িয়ে চলতেন ওসি খায়রুল ইসলাম। এসব নিয়ে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ যায় উর্ধ্বতন বরাবর। মঙ্গলবার বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক স্থানে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস-এর ধাক্কায় অবৈধভাবে চলাচলরত একটি সিএনজি চালিত থ্রি-হাইলার চাপা খায়। এতে বাবা-মা ও মেয়েসহ তিনজন অকালে প্রাণ হারান। বেশ ক’টি গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলে টনক নড়ে হাইওয়ে পুলিশের উর্দ্বতন কর্মকর্তাদের। অবশেষে ওই ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় এ রির্পোট লেখা পর্যন্ত প্রত্যাহারকৃত ওসি খাইয়রুল ইসলাম হাটিকুমরুল হাইওয়ে থানায় অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, ‘প্রত্যাহার করার বিষয় জানলেও সঠিক কারনটি অবগত নই।’ পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, ‘জনস্বার্থে ও উর্ধ্বতনদের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে।’ তথ্যসূত্রঃ সমকাল

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”