বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার পাঁচশ ২৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৪ জন। সারাবিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকার পরেও সে দেশে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো। জানা গেছে, আজ শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের বিদ্যালয়গুলো খুলে যাচ্ছে। তবে সে ক্ষেত্রে কেউ আক্রান্ত হলে তাকে কোয়ারেন্টিনে পাঠানোর কথা বলা হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে নিউইয়র্ক। খবর সিএনবিসি ও টিআরটি ওয়ার্ল্ড এর। মিসিসিপিতে মোট ৬৫ হাজার চারশ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক হাজার আটশ ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ জন এবং মারা গেছে ২৩ জন। রাজ্যটিতে নমুনা পরীক্ষা করে গড়ে ২২ শতাংশ পজিটিভ রোগী পাওয়া গেছে। তার পরেও মিসিসিপির বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো। এরই মধ্যে ওই রাজ্যের বিদ্যালয়ে আটজন করোনা রোগী পাওয়া গেছে। তাদেরসহ তাদের সংস্পর্শে আসা একশ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদিকে জ্যেষ্ঠ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, অনুমোদন পাওয়ার পর করোনার টিকা প্রয়োগ করা হলে ৫০ থেকে ৬০ শতাংশ কাজে দিতে পারে। তার মানে মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে জনস্বাস্থ্যের ওপর ভরসার বিকল্প থাকছে না। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

সম্পাদকীয়

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...