বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
01 ফেরদৌস হাসান নাছিমঃ শাহজাদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমরা তোমাদের ভূলবো না’ অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি, গান, নৃত্য, গম্ভীরা, নাটক ও আলোচনা সভা। গতকাল শনিবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন। অনুষ্ঠানের প্রথমপর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কামরুন নাহার লাকী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও স্থানীয় পৌরসভার মেয়র নজরুল ইসলাম। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, অধ্যক্ষ এ.এম আব্দুল আজীজ, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খালেকুজ্জামান খান, শিক্ষক চন্দন কুমার বসাক, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিমলা ইসলাম শশী, নূসরাত জাহান, শিক্ষার্থী সওবিয়া বিনতে ইসলাম, রাখি মনি সাহা, আসমাউল হুসনা আশা। নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ আরা তাহমিদ ঐশী, সাদিয়া ইসলাম বাঁধন ও প্রত্যাশা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থী আত্মা খান, নন্দিনী, হুসনী, শিপ্রা, নূপুর ও মৌসুমী। পরে কামরুন নাহার লাকী ও সাইফুল ইসলামের রচনায় এবং আব্দুল হান্নানের নির্দেশনায় পরিবেশিত হয় গম্ভীরা। গম্ভীরা অনুষ্ঠানে নানী ও নাতনীর চরিত্রে অভিনয় করে স্কুলের শিক্ষার্র্থী নঈমা ইসলাম যুথী ও মিতু খাতুন। শেষে শিক্ষক সাইফুল ইসলামের রচনা ও নির্দেশনায় নাটক ‘সংগ্রাম, রক্ত ও দেশ’ মঞ্চস্থ হয়। নাটকের সকল চরিত্রেই বিদ্যালয়ের ছাত্রীরা অভিনয় করে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক এ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ প্রায় সহস্রাধিক দর্শক উপভোগ করেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

অপরাধ

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...