শাহজাদপুর প্রতিনিধিঃ আজ মঙ্গলবার শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ডাইং মিল, ১৪টি মটরসাইকেল ও ১টি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এ জরিমানা করেন। শাহজাদপুর থানা পুলিশ জানিয়েছে তালগাছি গরুর হাট সংলগ্ন বুলবুল ডাইং মিলের কেমিক্যালের বর্জ করতোয়া নদীতে ফেলার কারণে এ মিলের মালিক হারুন অর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, রেজিষ্ট্রেশন, বিমা ও হেলমেট না থাকার কারনে ১৪টি মটরসাইকেলকে এবং দেশীয় বাটখাড়া ব্যবহারের অপরাধে দ্বারিয়াপুর বাজারের ১টি মুদি দোকানদারকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা প্রধান মন্ত্রীর বিশেষ তহবিলে জমা দান করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
