মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন অমিতাভ ও অভিষেক বচ্চন। মুম্বাইয়ের নানবতী হাসপাতাল সূত্রে এই কথা জানা গেছে। গত শনিবারই বিগ বি ও অভিষেকের করোনা ধরা পড়ে। করোনায় আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া এবং আরাধ্যাও। নানাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৭৭ বছরের অমিতাভ বচ্চন এবং ৪৪ বছরের অভিষেক, দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তবে অন্তত সাতদিন তাদের হাসপাতালে থাকতে হতে পারে। আগামী সপ্তাহে তাদের হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেও খবর পাওয়া গেছে। উল্লেখ্য, করোনার কারণে লকডাউনের এই গোটা সময় বাড়িতেই ছিলেন অমিতাভ। ঘরে বসেই একটি ভিডিও শুট করেছিলেন। তবে এমনিতে তার শুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখার্জির ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে। এখানে তার সঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...