মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের হাতকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আজ শনিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ৪ নং রূপবাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দর সংলগ্ন রূপবাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারঃ) হাফেজ সজীব আহমেদের কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপবাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারঃ) হাফেজ সজীব আহমেদের সভাপতিত্বে ও আসন্ন রূপবাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কাউন্সিলের সাম্ভাব্য সভাপতি প্রার্থী ও বর্তমান রূপবাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় যুবলীগ নেতা সেলিম রেজা, জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওয়াহেদ, নুহু সরকার, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, জুয়েল, রাজেম, ফারুক, আরিফ, সোলায়মান প্রমূখ। সভাপতির বক্তব্যে রূপবাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারঃ) হাফেজ সজীব আহমেদ বলেন,‘ সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে পাশে নিয়ে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রূপবাটি ইউনিয়ন শাখাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি মডেল শাখায় উন্নীত করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সকলের দোয়া ভালোবাসা ও সার্বিক সহযোগীতা কামনা করছি।’ উক্ত আলোচনা সভায় রূপবাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)