বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ভারতের গুজরাটে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ রোগীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আহমেদাবাদের নাভরাংপুর এলাকার শ্রেই হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৮টি ফায়ার ইঞ্জিন ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। তিন নারীসহ ৮ নিহতের সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। আগুন লাগার সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। যে ৮ রোগীর মৃত্যু হয়েছে তারা বাদে বাকিদের উদ্ধার করে সর্দার বল্লবভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “আহমেদাবাদের হাসপাতালে আগুনের ঘটনায় কষ্ট লাগছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। পরিস্থিতি নিয়ে গুজরাটের মুথ্যমন্ত্রী ও আহমেদাবাদের মেয়রের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে,” টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন তিনি। এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে থাকা দমকল কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে; হাসপাতালটির বাইরে দেখা গেছে রোগীদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়। প্রাথমিকভাবে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভারতের যে ১০টি রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে, গুজরাট তার অন্যতম। রাজ্যটিতে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের প্রায় ৪৮ হাজারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬৯৯ জনের। সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...