বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। খবর সিএনএন। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৮৮ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ১৪৭। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৮২৬। ওই পরিসংখ্যান অনুযায়ী, করোনায় প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৫১ জনের। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৯৯১ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৫১ হাজার ৭৮৪টি এবং ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। প্রথমদিকে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি করোনায় বিপর্যস্ত ইরান ও চীনকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। ওই দুই দেশের চেয়েও ব্রাজিলে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...