মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা:  ঈদে প্রিয়জনকে জামা কাপড় প্রদানের পাশাপাশি ৩টি করে গাছ উপহার দেওয়ার চিন্তা মাথায় রেখে শাহজাদপুরে সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক গতকাল রোববার স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বাসভবনে হাতে একটি বটবৃক্ষ তুলে দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন বলেন,‘ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে বৃক্ষরোপণ আমাদের জন্য অতীব জরুরী। তিনি এই ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুজলা, সুফলা,শষ্য শ্যামল ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কামরুল হাসান হিরোকের মতো সবাইকে বৃক্ষ রোপণের উদাত্ত আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক বলেন,‘ যে ভাবে দেশ থেকে বৃক্ষ নিধন করা হচ্ছে, সে হারে বৃক্ষ রোপণ করা হচ্ছে না। আমাদের দেশ সমুদ্র তীরবর্তী নীচু দেশ। বায়ুমন্ডলে যে হারে কার্বনের পরিমান দিন দিন বাড়ছে তাতে বিশ্ব পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ চরম উদ্বেগ প্রকাশ করছেন। বায়ুমন্ডলে কার্বনের পরিমান বাড়ায় গ্রীন হাউজে এর মারাত্বক নেতিবাচক প্রভাব পড়ছে। বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে হিমশীতল দেশসমূহের বরফ গলে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা দিন দিন বাড়ছে। এটি রোধ করা না গেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী বিশাল অংশ সমুদ্রগর্ভে চলে যাবে।তাই দেশ ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় সবারই বৃক্ষ রোপণ করা অতীব জরুরী। এজন্য ঈদে জামাকাপড়ের পাশাপাশি বৃক্ষরোপণের বর্তমান উপযুক্ত সময়ে তিনি শাহজাদপুর পৌরসদরসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন গাছের চারা ঈদের উপহার হিসাবে বিতরণ করছেন।’ সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক ব্যাক্তি উদ্যোগে গত কয়েক বছরে শাহজাদপুরের বিভিন্ন স্থানে ২০ হাজার বৃক্ষ রোপণ করেছেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...