শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর সংবাদদাতা : গত বৃহস্পতিবার রাতে পাবনা জেলার বেড়া উপজেলায় দৈনিক ইনকিলাব সংবাদদাতা, পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দীপ’র ভারপ্রাপ্ত সম্পাদক, বেড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আরিফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  শুক্রবার শাহজাদপুর প্রেসক্লাব ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের উদ্যোগে পৃথক পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শাহজাদপুর প্রেসক্লাবে ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় প্রবীন সংবাদকর্মী সরকার আরিফুর রহমানের ওপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ও কবি কবীর আজমল বিপুল (ভোরের কাগজ), সাগর বসাক (মানবজমিন), আব্দুল হাকিম শিমুল (সমকাল), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ),আবুল কাশেম (নয়াদিগন্ত), আসলাম আলী, হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ) প্রমূখ। অপরদিকে, এদিন সকালে পৌরসদরের মণিরামপুর বাজারস্থ ‘শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম’-এর কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক, কলামিষ্ট ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিক সরকার আরিফুর রহমান (আরব আলী)-এর ওপর ন্যাক্কারজনক পরিকল্পিত ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন (দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা (দৈনিক জনতা), শামছুর রহমান শিশিরসহ সংগঠনের সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বাজারে যাবার পথে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী সরকার আরিফুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর ও পরে পাবনা সদর হাসপাতালে তাকে ভর্তি করে।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...