শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
পাবনার বেড়া উপজেলার পানি সেচের প্রবেশদার বেড়া পাম্প হাউজের প্রায় শতাধিক গাছের আম বিক্রির বিপুল পরিমাণ অর্থ সহকারি প্রকোশলী রমেশ মন্ডলের পকেটে যাচ্ছে একযুগ ধরে। স্থানীয় সুত্রে জানা যায়, বেড়া পানি উন্নয়নের আওতায় বেড়া পাম্প হাউজে দালালদের সহায়তায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। সহকারি প্রকোশলী রমেশ মন্ডল এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এই সিন্ডকেট নিয়ন্ত্রনে তাকে সহযোগীতা করেন তার আরেক সহকর্মী স্থানীয় বৃশালিখা গ্রামের মো. সবিলের পুত্র কবির আহমেদ। এই সিন্ডিকেটের বিরুদ্ধে বেড়া পাম্প হাউজের জলাশয় থেকে অবৈধ ভাবে মাছ শিকার, পাম্প হাউজের তৈল আত্বসাত, জলাশয়ে নিজেদেন লোকজন দিয়ে মাছ শিকার করিয়ে তাদের নিকট হতে উৎকোচ গ্রহণ, পাম্প হাউজের উত্তর দক্ষিণে নতুন-পুরাতন গাড়ির যন্ত্রাংশ, তামা, লোহাসহ অন্যান্য যন্ত্রাংশ আত্বসাতের অভিযোগ রয়েছে। প্রকোশলী রমেশ মন্ডলের অবহেলায় সরকারি ইন্জিল চালিত স্প্রীড বোর্ডটিও নষ্ট হয়ে যাচ্ছে। বেড়া বনগ্রামের এক আম ব্যবসায়ির কাছে প্রকোশলী রমেশ মন্ডল পাম্প হাউজ বাগানের আম, জাম, পেপে, লেবু, পেয়ারাসহ বিভিন্ন ফল বিক্রয় করে সে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে নিজের পকেটে রাখেন। এ বিষয়ে প্রকৌশলী রমেশ মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংবাদটি প্রকাশ না করে তার সাথে সাক্ষাৎ করতে বলেন। এই সিন্ডিকেটের বিভিন্ন অপকর্ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে স্থানীয় গ্রামবাসী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...