বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) সদস্যরা। বুধবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তকের নিজ বাড়ী হইতে র‌্যাব-১২ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৬৭ পিচ ইয়াবাসহ মাসুদকে গ্রেফতার করে। মাসুদ রানা উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক গ্রামের হায়দার আলীর ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সিরাজগঞ্জের র‌্যাবের একটি চৌকষ দল দৌলতপুর ইউনিয়নের পেস্তক গ্রামে মাসুদের বাড়ীতে অভিযান চালায়। অভিযানে মাসুদ রানাকে ৬৭ পিচ ইয়াবাসহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় তিনি। এ ব্যাপারে মাসুদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...