বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ডেস্ক নিউজ:  বেলকুচিতে খাবারে বিষ মিশিয়ে পাঁচ বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে কবির (৩১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত কবির বেলকুচি উপজেলার রানীপুর গ্রামের জুলহাস শেখের ছেলে। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ঈমান আলী শেখ আসামির উপস্থিতিতে এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সরকার জানান, কবিরের সঙ্গে একই গ্রামের সামাদ আলীর মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ অবস্থায় পরকীয়ায় জড়িয়ে পড়েন কবির। এ নিয়ে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। একপর্যায়ে ২০১২ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রী-সন্তানের খাবারে বিষ মিশিয়ে দেন কবির। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তার স্ত্রী-সন্তানকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসায় সাবিনা বেঁচে গেলেও শিশু কবিতা মারা যায়। এ ঘটনায় পরদিন (৩১ ডিসেম্বর) কবিতার নানা সামাদ আলী শেখ বাদী হয়ে কবিরকে আসামি করে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ঈমান আলী শেখ আসামি কবিরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...