রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
12 চন্দন কুমার আচার্যঃ বেলকূচী উপজেলা ব্যাপক ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টিতে ঘড়বাড়ী ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।। ঝড়ো হাওয়া, ঘন ঘন বজ্রপাত ও শিলাবৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায় এবং রবিবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে অত্র উপজেলা।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন, বেলকুচি ইউনিয়নে বড় বড় শীলের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে, যে সব ধানের ছড়া বের হয়েছে সে সব ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং ধান নুয়ে পড়েছে। ঝড়ো হাওয়ার কারণে অত্র উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে পড়ে এবং শিলের কারণে অনেকের ঘরের টিন পর্যন্ত ছিদ্র হয়ে গিয়েছে। গাছপালার ডাল ভেঙ্গে পড়ার কারণে অনেক স্থানে বিদ্যুতের তার ছিড়ে যায় এবং গ্রামাঞ্চল বিদ্যুবিহীন অবস্থায় আছে। উপজেলার গ্রামাঞ্চলে অনেকের থাকার ঘর পড়ে যায় এবং ব্যাপক গাছপালা ভেঙ্গে পড়ে। উপজেলার পৌর এলাকায় শুধু মার্কেটকে সচল রাখার জন্য বিদ্যুৎ দেয়। মার্কেটে ১৫ মিনিট পর পর বিদ্যুৎ চলে যায় এবং ১৫-২০মিনিট পড়ে আবার বিদ্যুৎ চলে। বিদ্যুৎ অফিসের লাইনম্যানদের কাছ থেকে জানা যায়, অনেকের মিটারের তার, বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...