বেলকুচি প্রতিনিধি : বেলকুচিতে প্রাণি সম্পদ প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলার বাংগুয়া চরে সমন্বিত মাংস ও ঘাসের বাজার উন্নয়নে অষ্টেলিয়া ও বৃঠিশ সরকারের উন্নয়ন সংস্থা সমুহ এইউএস-এআইডি এবং ইউকে এআইডি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থয়নে ম্যাক্সওয়েল ষ্ট্যাম্প পিএলসি এর তত্ববধানে চর জীবিকায়ন কর্মসুচির আওতায় উত্তরাঞ্চলের চরাঞ্চলে আইডিই বাংলাদেশের কার্য কারিতায়। বেলকুচি এর সিবিসি আয়োজনে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের কারিগরি সহযোগিতায় উপজেলার বাংগুয়া, রতনকান্দি, মনতলা ও রানীপুরা চরে খামারিদের নিয়ে প্রাণি সম্পদ প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাজহারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, সমবায় কর্মকর্তা জুলফিকার আহম্মেদ, আইডিই এর এরিয়া ম্যানেজার হাসেম আলী আকন্দ প্রমুখ। মেলায় গরু মোটা তাজা করন ও প্রযুক্তি প্রদর্শনীতে অংশ গ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। মেলার শেষ অংশে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
