বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্যঃ বেলকুচিতে জুয়া খেলার আসর ভেঙ্গে দিলেন উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান। এ সময় তিন জুয়ারুকে হাতে নাতে গ্রেফতার করে ১৫ দিন করে সাজা দেন। বুধবার উপজেলার চালা উত্তরপাড়া কাঠের পুল এলাকায় জুয়া খেলা অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার জুয়ার আসরে প্রবেশ করে জুয়ার আসর ভেঙ্গে দেয় এবং পুরিয়ে দেয়। এছারা জুয়া খেলার ঘর দুই ভুমিহীনদের মাঝে বিতরন করেন। এ সময় তিন জুয়ারুকে গ্রেফতার করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান। গ্রেফতারকৃতরা হলেন বেলকুচি পৌর এলাকার চালা গ্রামের মানিক চাঁনের ছেলে আব্দুল আওয়াল (৫০)। একই গ্রামের মৃত রসুলদীর ছেলে ওমর আলী কমল (৪৮) ও চরচালা গ্রামের মৃত শামছুল হকের ছেলে বাবলু (৩৫) এবং জুয়া খেলার দুইটি পেয়েছে পৌর এলাকার চালা উত্তরপাড়ার মৃত আনছার আলীর স্ত্রী জহুরা বেগম ও আমিরুলের স্ত্রী শিল্পী বেগম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান সহ তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন, থানা এসআই শামীম রেজা সহ অন্যান্য কর্মকর্তা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...