বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

SAM_2450বেলকুচি প্রতিনিধিঃ  বেলকুচি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া টর্ণেডোতে প্রায় ৩ শতাধিক কাঁচা ও অর্ধপাকা ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বিধ্বস্ত এবং কয়েকশত গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে পড়েছে। বেলকুচি উপজেলা সমেশপুর, রাজাপুর আঞ্চলিক সড়কের দুপাশের গাছপালা ভেঙ্গে পড়েছে। ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে ও বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে œ গ্রামের অন্ততঃ ১০জন ব্যাক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে জেলার বেলকুচি উপজেলার উপর দিয়ে এ টর্ণেটো বয়ে যায়। বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের ইয়াহিয়া, মোঃ সাইফুল মোল্লা, আব্দুর রাজ্জাক, হাজী আবু বক্কার মোল্লা, আমবাড়িয়া গ্রামের জাকির হোসেন, মানিক, রাজাপুর দক্ষিণপাড়া আলতাফ মোল্লা, সবার উদ্দিন, ইসমাইল মোল্লা, সমেশপুর বাজারের অমলেশ কুমার ঘোষ, অক্ষয় কুমার ঘোষ ও হরমুজ আলী আকন্দ সহ ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা জানান, ঝড়ে তাদের বাড়ীঘর ও দোকানপাট বিধস্ত হয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হাসান জনতার জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করতে অফিস থেকে লোক পাঠানো হয়েছে। তালিকা সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রাস্তায় ভেঙ্গে পড়া গাছ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে সচল করা হয়েছে।

পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনালের ম্যানেজার মিজানুর রহমান জানান, রায়গঞ্জ, বেলকুচি উপজেলার মোট ১৫টি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া বিধস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির ৬ ঠিকাদার নিয়োগ করা হয়েছে। প্রায় ২০/২৫ জন শ্রমিক কাজ করছে। আশা করা যাচ্ছে শুক্রবার সন্ধ্যার মধ্যে সকল বিদ্যুৎ লাইনে সঞ্চালন প্রক্রিয়া চালু সম্ভব হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...