শনিবার, ১৪ মার্চ ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ রবিবার (২৩ মে) সকালে শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাড.আবুল কাশেম, মির্জা আব্দুল বাকীর ছেলে শাহীদ ফরহাদ রাজু, মেয়ে বিলকিস পারভীন সুমী। এ সময় শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন মির্জা আব্দুল বাকী ছিলেন একজন নিরহঙ্কার ও জনদরদী মানুষ, তার নেতৃত্বে ১৯৭১ সালে শাহজাদপুর ও সিরাজগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের পরে শাহজাদপুরের প্রথম প্রশাসক হিসেবে শাহজাদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহজাদপুর থানার অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন অধিনায়ক, শাহজাদপুর থানার প্রথম থানা প্রশাসক, প্রেসক্লাবের সাবেক সভাপতি, মটর শ্রমিক ইউনিয়ন ও টাউন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও শাহজাদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন। স্মরণ সভা শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

শাহজাদপুর

শাহজাদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সিরাজগঞ্জ শাহজাদপুরে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্র...

শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধর্ম

শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনু...

শুক্রবার গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

বাংলাদেশ

শুক্রবার গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কারিগরী রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধামরাই, মানিকগঞ্জ, আশুলিয়া, জিরা...