শাহজাদপুর সংবাদ ডটকমঃ বয়স মাত্র ১৪। এতটুকু বয়সেই পৃথবি শাহ ভারতীয় ক্রিকেট ইতিহাসে রেকর্ডই গড়ে ফেললেন।
এসজি কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়েছে ৩৬ লাখ রুপির। এই কোম্পানিটি পৃথবিকে তিন-চার বছর ধরে ক্রিকেটের যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে আসছে। আর দেবেই না বা কেন? তার প্রতিভার বিচ্ছুরণ যে দেখা গেছে গত বছর আন্তঃস্কুল প্রতিযোগিতাতে। পৃথবি ওই প্রতিযোগিতায় ৫৪৬ রান করে বিশ্ব রেকর্ড গড়ে।
খুব সাদামাটা পরিবার থেকে উঠে আসা পৃথবি যে একদিন ‘টিম ইন্ডিয়া’র হয়ে মাঠ কাঁপাবে সেটা আগেভাগেই বুঝে গিয়েছে এসজি কোম্পানি। ছয় বছরের চুক্তি হওয়ার পর এসজি মার্কেটিং ডিরেক্টর পরশ আনন্দ বলেছেন,‘ গত তিন-চার বছর ধরে পৃথবি আমাদের কাছ থেকে সব ধরণের সুযোগ সুবিধা পাচ্ছে। ও লাইম লাইটে এসেছে যখন গত বছর বিশ্ব রেকর্ড করলো। আমাদের বিশ্বাস পৃথবির ভারতের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা চেয়েছি তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি।’ এসজি কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পৃথবিও। সে বলেন,‘চার-পাঁচ বছর ধরে এসজি আমাকে পোশাক এবং ব্যাট দিয়ে আসছে। এসজির সমর্থন আমাকে স্বস্তিতে খেলতে সাহায্য করেছে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
