সোমবার, ২৩ মার্চ ২০২৬
গত হওয়া এক দশকের পারফরম্যান্স বিবেচনা করে একাদশ সাজিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ও সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ। তার সেই একাদশে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানও। তবে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বেন স্টোকসদের। সাবেক বোলার ও বর্তমান ধারাভাষ্যকার বিশপ তার দশক সেরা ওয়ানডে একাদশে রেখেছেন তিন ভারতীয় ক্রিকেটারকে। এই দলের অধিনায়কও করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া আছেন রোহিত শর্মা। জায়গা হয়েছে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির। বাংলাদেশ থেকে শুধু সাকিবই জায়গা পেয়েছেন এই কিংবদন্তীর সাজানো একাদশে। একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবেই আছেন সাকিব। অস্ট্রেলিয়া থেকে আছেন দুইজন- ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইনের মাধ্যমে দুইজন আছেন দক্ষিণ আফ্রিকা থেকেও। এছাড়া বাংলাদেশের মত নিউজিল্যান্ড থেকে রস টেলর, শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তান থেকে রশিদ খান রয়েছেন রশিদ খানের দশক সেরা একাদশের তালিকায়। সম্প্রতি ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের সাথে আলাপকালে এই একাদশ বেছে নেন বিশপ। একনজরে ইয়ান বিশপের সাজানো গত দশকের সেরা ওয়ানডে একাদশ রোহিত শর্মা (ভারত) ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) বিরাট কোহলি (ভারত) এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) রস টেলর (নিউজিল্যান্ড) সাকিব আল হাসান (বাংলাদেশ) মহেন্দ্র সিং ধোনি- অধিনায়ক ও উইকেটরক্ষক (ভারত) মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) রশিদ খান (আফগানিস্তান) নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...