বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল সন্ধ্যায় শাহজাদপুর প্রেসক্লাবের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে শাহজাদপুর প্রেসক্লাবের কমিটি পুনর্গগঠন করা হয়েছে। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ায় শাহজাদপুর প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ ৩টি পদ শূণ্য হওয়ায় ওই বৈঠকে শূণ্য ৩টি পদে পদায়নসহ পুনরায় কমিটি পুনর্গঠন করা হয়। এতে দৈনিক সংবাদের শাহজাদপুর প্রতিনিধি বিমল কুন্ডু সভাপতি, দৈনিক মানবকন্ঠের শাহজাদপুর প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল’র সম্পাদক শফিকুজ্জামান শফি সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে। ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শাহজাদপুর সংবাদদাতা আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ এর শাহজাদপুর প্রতিনিধি হাসানুজ্জামান তুহিন, সহিত্য, সংস্কৃতি,সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক দৈনিক জনকন্ঠের সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির নির্বাচিত হয়েছেন। এছাড়া ১ নং সদস্য এড. আনোয়ার হোসেন, ২নং সদস্য কবীর আজমল বিপুল ও ৩নং সদস্য হিসেবে কাজী শওকত নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!