বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শনিবার, ৪ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ শনিবার বিকেলে ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বসম্মতিক্রমে বিমল কুমার কুন্ডু (সংবাদ) সভাপতি ও শফিকুজ্জামান শফি (মানবকন্ঠ) সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত করে শাহজাদপুর প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বিমল কুমার কুন্ডু’র সভাপতিত্বে ও শফিকুজ্জামান শফি’র সঞ্চালনায় অনুষ্ঠিত ওই দ্বি-বার্ষিক নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি পদে মোঃ আবুল কাশেম (নয়াদিগন্ত), মোঃ আসলাম আলী (আমারদেশ) ও এম এ জাফর লিটন (যায়যায় দিন) নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ) ও মোঃ আল- আমিন হোসেন (দিনকাল), অর্থ বিষয়ক সম্পাদক পদে শ্রী সাগর বসাক (করতোয়া, মানবজমিন), দফতর ও পাঠাগার সম্পাদক পদে হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ জহুরুল ইসলাম (আমার সংবাদ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবুল হাসনাত টিটো (এশিয়া বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামছুর রহমান শিশির (জনতার মশাল), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে এসএম শফিউল হক শিলিং (কলম সৈনিক) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাহী সদস্য পদে এ্যাড. আনোয়ার হোসেন (শাহজাদপুর বার্তা), এ্যাড. কবীর আজমল বিপুল(ভোরের কাগজ), মুস্তাক আহমেদ (প্রান্তিক সংবাদ) ও মোঃ মুমীদুজ্জামান জাহান (যুগান্তর) নির্বাচিত হয়েছেন। এর আগে নির্বাচনী অধিবেশনে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধতা ও শাহজাদপুর প্রেসক্লাবের গতিশীলতা বৃদ্ধির লক্ষে বক্তব্য রাখেন, বিমল কুন্ডু, শফিকুজ্জামান শফি, এ্যাড. আনোয়ার হোসেন, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, আবুল কাশেম, মুস্তাক আহমেদ, কাজী শওকত, আল-আমিন হোসেন, এমএ জাফর লিটন, শামছুর রহমান শিশির প্রমূখ। শেষে প্রেসক্লাবের সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি