শাহজাদপুর প্রতিনিধিঃ বিদ্যুৎ বিভ্রাটের কারনে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রসুতিদের সিজার করা সম্ভব হচ্ছেনা। গত তিনদিন ধরে এ হাসপাতালে গর্ভবতী মায়েদের সিজার বন্ধ রয়েছে। ফলে প্রসুতিরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল সহ শাহজাদপুরের বিভিন্ন ক্লিনিকে যেতে বাধ্য হচেছ। একারনে প্রসূতি ও গর্ভজাত সন্তানের ভয়াবাহ আকারে মৃত্যু ঝুঁকি বেড়ে গেছে। অপর দিকে অভিভাবকদের অতিরিক্ত অর্থ ও সময় অপচয় হচ্ছে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম এর সত্যতা স্বিকার করে জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারনে গত তিন দিনে ৪ জন প্রসুতিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে সিজার করার প্রয়োজন দেখা দিলেও বিদ্যুৎ বিভ্রাটের কারনে তা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে এদের সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন শাহজাদপুর উপজেলার বাগধুনাইল গ্রামের আবুল বাশারের স্ত্রী ডালিম বেগম (১৯), পোতাজিয়া গ্রামের এরশাদ প্রাং এর স্ত্রী রেশমা বেগম (২১), দ্বাবারিয়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী আমেনা বেগম (২৪) ও একই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী ফাতেমা খাতুন (২০)। জানাগেছে, শাহজাদপুর হাসপাতাল থেকে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের অধিনে এ সকল প্রসূতিরা বিনা খরচে সিজার করার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে ১০ হাজার থেকে ১৪ হাজার টাকা খরচ করে অন্যত্র সিজার করতে বাধ্য হচ্ছে । এতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের অধিনে অন্তভূক্ত গর্ভবতীদের মধ্যে হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পরায় এ স্কিমের আওতায় গর্ভবতী মায়েরা অন্তর্ভূক্ত হতে আগ্রহ হারিয়ে ফেলছে। এতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী রুগির সংখ্যা আশংকা জনক হারে কমে গেছে। এ আবসিক চিকিৎসক আরও জানান গত ৭/৮ বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর বাক্স বন্দি হয়ে হাসপাতালের একটি কক্ষে পরে আছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি কোন কাজেই লাগছেনা। ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারনে এ হাসপাতাল প্রায় অচল হয়ে পরেছে। ছোট একটি জেনারেটর দিয়ে হাসপাতালে সাময়িক আলোর ব্যবস্থা করা হলেও সিজার করা সম্ভব হচ্ছেনা। ফলে এ হাসপাতালে সিজার ব্যবস্থা চরম ভাবে ভেঙ্গে পরেছে। অপর দিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন এ জেনারেটারটি কবে চালু হবে কর্তৃপক্ষ তা বলতে পারেনি।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...
শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
