শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
PABNA-PHOTO-1-12-08-14 শাহজাদপুর সংবাদ, পাবনা প্রতিনিধিঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, বিভক্তি তৈরী না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন, মানবাধিকার সংগঠক ও হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি দখলমুক্ত করে সরকারের দখলে নেওয়ার পর সেখানে করনিয় বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে পাবনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকি, প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, পাবনাবাসী যদি সুচিত্রা সেনের বাড়ি উদ্ধারে উদ্যোগ না নিতেন তাহলে এই বাড়ির ইতিহাস ভিন্নখাতে লেখা হতো। আমরা ইতিহাস থেকে ছিটকে পড়তাম। সুচিত্রা সেনের বাড়িতে আন্তর্জাতিকমানের সুচিত্রা সংগ্রহশালা তৈরী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবমুখী মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। সভায় মুক্ত আলোচনা পর্বে মহানায়িকা সুচিত্রা সেনের নানা বাড়ি বৃহত্তর পাবনার বর্তমানের সিরাজগঞ্জ জেলার বেলকুচির সেন ভাঙ্গাবাড়ি গ্রামের তাদের বে-দখল হয়ে যাওয়া প্রায় দুই শত বিঘা জমি উদ্ধারে মানবাধিকার সংগঠক ও হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশের হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে তার পৈত্রিক বাড়িটিতে ‘সুচিত্রা ম্যুরাল স্থাপন, হেমসাগর লেনটিকে সুচিত্রা লেন নামকরণ, সুচিত্রার চলচ্চিত্র ও চিত্র প্রদর্শন, সুচিত্রার আসবাবপত্র সংরক্ষণ, একটি ছাত্রী হোস্টেলের নাম সুচিত্রার নামে রাখা, তার জীবনী নিয়ে লেখা বই, পত্রিকা সংরক্ষণসহ বিভিন্ন প্রস্তাবনা রাখা হয়।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্য...