মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ফারুক হাসান কাহার : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাল্যবিবাহ আয়োজনের ঘটনায় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ আসার খবরে বিয়েবাড়ি থেকে বর পালিয়ে যান।মঙ্গলবার রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নগর বায়রা গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হাসিব সরকার বলেন, পোতাজিয়া ইউনিয়নের নগর বায়রা গ্রামে এক বাড়িতে বাল্যবিবাহর আয়োজন চলছে বলে স্থানীয় লোকজন খবর দেন। সেখানে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের মাদলা গ্রামের আমির আলীর ছেলে ওয়াজুল হকের বিয়ের প্রস্তুতি চলছিল। পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে বর ও তাঁর সঙ্গের লোকজন বিয়েবাড়ি থেকে পালিয়ে যান।মুহাম্মদ হাসিব সরকার বলেন, অপ্রাপ্তবয়স্ক ভাগনিকে বিয়ে দেওয়ার চেষ্টার জন্য মামাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা