শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শাহ্জাদপুর প্রতিনিধিঃ শুক্রবার সকালে মিল্কভিটার নতুন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ নাদির হোসেন লিপু সহ সকল পরিচালকবৃন্দ শাহ্জাদপুর উপজেলার বাঘাবাড়ী ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরে অবস্থিত মিল্কভিটা কারখানা দুটি পরিদর্ষন করেছেন। পরিদর্শন কালে তারা মিল্কভিটা কারখানা দুটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। অন্যান্য পরিচালকরা হলেন ড. সাজ্জাদ হায়দার লিটন, এ্যডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, মোঃ শামছুল আরেফীন, মোঃ নাজিম উদ্দিন হায়দার, গোলাম মোস্তফা নান্টু , মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসমাউল হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) ড. মোঃ সাখাওয়াৎ হোসেন ও উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা, উন্নয়ন ও জনসংযোগ) মোঃ মুস্তাফিজুর রহমান এবং সাবেক মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খাঁন তরুন। লাহিরী মোহনপুর কারখানা পরিদর্শন শেষে সমবায়ী খামারীদের সাথে তারা মতবিনিময় সভায় মিলিত হন । এ সময় মিল্কভিটার আওতাভুক্ত সকল প্রাথমিক উৎপাদনকারি সমবায় সমিতির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে তারা বাঘাবাড়ী মিল্ক ভিটার রেস্টহাউজে এসে রাত্রী যাপন করেন। মিল্কভিটার চেয়ারম্যান সহ অন্যান্যরা বাঘাবাড়ী মিল্কভিটা কারখানায় এসে পৌছালে কর্মকর্তা-কর্মচরী ও সমবায়ী নের্তৃবৃন্দ তাদের ফুলের তোরা দিয়ে স্বাগত জানান। মিল্কভিটার চেয়ারম্যানের আগমন উপলক্ষে বাঘাবাড়ী ও লাহিড়ী মোহনপুর কারখানাকে বর্নিল সাজে সুসজ্জিত করা হয়। শুক্রবার সকালে তারা শাহ্জাদপুর পৌর সদরের দরগাপাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ:) এর মসজিদ পরিদর্শন করেন ও মাজার জিয়ারত করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...