মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । ফলে এদিন বাঘাবাড়ীর ৩টি জ্বালানী তেলের ডিপো থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। আজ রোববার সকাল ১০ টায় বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনয়নের আয়োজনে এ কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ প্রেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র বাঘাবাড়ী পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে দিনব্যাপী তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করে ট্যাংকলরি শ্রমিকেরা। পরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকার সড়ক প্রদক্ষিণ করে অয়েল ডিপোর প্রধান ফটকে এসে প্রতিবাদ সভা অনষ্ঠিত হয় । প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনয়নের সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি ইউনুস মোল্লা, সাধারন সম্পাদক মনির সরকার, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম ও লাইন সভাপতি তারা মিয়া প্রমুখ । বক্তারা প্রয়াত শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করা হবে বলে হুশিয়ারী দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি