বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
500x350_c818d025ac7c0ba820cda20b5865bbf2_67688 বাংলাদেশের ভয়াবহ বিদ্যুৎবিপর্যয় নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের অনলাইনে সংস্করণে খবর প্রকাশ করেছে। গণমাধ্যমগুলোর মধ্যে বিবিসি, ডন, এপি, এএফপি, নিউজ এবিসি উল্লেখযোগ্য। বিবিসি তাদের খবরের শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ইলেক্ট্রিসিটি ব্ল্যাকআউট আফটার পাওয়ার লাইন ফেইল’। এতে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের যুক্ত জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যাওয়ায় দেশটির বেশিরভাগ এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। দেশটির রাজধানী ঢাকাও কয়েক ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত। তবে কখন থেকে এ অবস্থা চলছে তা বার্তা সংস্থাটিতে উল্লেখ করা হয়নি। ‘ভারতে বিদ্যুৎলাইন ফেইল করায় বাংলাদেশ অন্ধকারে’ শিরোনামে খবর প্রকাশ করেছে এপি। এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করেছে। এএফপি বাংলাদেশ সরকারের বরাত দিয়ে জানায়, ট্রান্সমিশন লাইন ফেইলের কারণে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকারের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক পত্রিকা ডন জানায়, শনিবার বিদ্যুতের ট্রান্সমিশন লাইন ফেইল করায় পুরো দেশ অন্ধকারে ডুবে রয়েছে। তবে প্রকৌশলীরা এ অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ শুরু করেছে। ভারতীয় ইংরেজি গণমাধ্যম এনডিটিভি তাদের অনলাইন সংস্করণে ‘Blackout Hits Bangladesh as Power Line From India Fails’ শিরোনামে খবর ছেপেছে। তারা বলেছে, ভারতের সরবরাহ লাইন বিকল হয়ে পড়ায় সারা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ভারত থেকে আমদানিকৃত ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য দেশটির কুষ্টিয়া জেলার বহরমপুরে স্থাপিত সাবস্টেশনটি শনিবার বেলা সাড়ে ১১টায় বিকল হয় বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...