শাহজাদপুর সংবাদ ডটকমঃ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী জঙ্গী সংগঠন আল কায়দার প্রতিষ্ঠাতা ও প্রধান ওসামা বিন লাদেন ও আয়মান আল জাওয়াহিরি ছদ্মবেশে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ‘টাইম ম্যাগাজিন’-এর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ২০০২ সালের ২০ অক্টোবরে ‘ডেডলি কার্গো-বাংলাদেশ হ্যাজ বিকাম এ সেফ হেভেন ফর আল কায়েদা প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও জঙ্গী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান ওসামা বিন লাদেন ও আয়মান আল জাওয়াহিরি ছদ্মবেশে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিলেন।
টাইম ম্যাগাজিনের রিপোর্টার এলেক্স পেরির লেখা নিবন্ধ থেকে জানা যায়, ২০০২ সালে আল কায়েদা গ্রুপের বিরাট একটি অংশ ঢাকায় আসে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের জন্য বাংলাদেশকে ফ্রন্ট হিসেবে ব্যবহার করার জন্যই ঢাকায় আসে আল কায়েদা গ্রুপটি।
নিবন্ধে উল্লেখ করা হয় যে, নাম প্রকাশ ছাড়াই বিদেশী দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তখন বলেছেন, আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন ও আয়মান আল জাওয়াহিরি চট্টগ্রামে এসে মাসাধিককাল অবস্থান করেছেন। চট্টগ্রামের জঙ্গী ও উগ্র মৌলবাদী ধর্মান্ধ সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে গোপনে বৈঠক করেছেন তাঁরা।
বৈঠকে আল কায়েদার নেতারা বলেছেন, যুক্তরাষ্ট্রের তাঁরা যে পরবর্তী হামলা চালাবে সেজন্য বাংলাদেশকে তারা একটি ফ্রন্ট হিসেবে ব্যবহার করতে চান। যুক্তরাষ্ট্রকে তার কৃত অপরাধের জন্য শাস্তি দিতে চান তাঁরা।
পত্রিকাটি আরো জানায়, বাংলাদেশের ইসলামী গ্রুপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদক এলেক্স পেরি লিখেছেন, সে বছরের মার্চ মাসে আয়মান আল জাওয়াহিরি ঢাকায় এসে অবস্থান করেন। উগ্র মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর সঙ্গে তাদের কম্পাউন্ডে বৈঠকে মিলিত হন তিনি। তখনকার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) টাইম ম্যাগাজিনের প্রতিবেদককে বলেছিলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তের রোহিঙ্গা উপজাতিদের সঙ্গে বৈঠক করে বার্মায় প্রবেশ করেন লাদেন ও জাওয়াহিরি।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
